রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জে ১৯ মামলার পলাতক আসামী ডাকাত সর্দার সাবলু গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥  আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ থানার সহযোগিতায় ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার সাবলু (৩২) কে গ্রেফতার করেছে। সাবলু আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের হারিছ মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানাযায়, সে বিভিন্ন এলাকায় ডাকাতি, খুন, গনধর্ষন, দ্রুত বিচার ও জাল টাকার ব্যবসা এবং পুলিশকে ছুরিকাঘাত সহ সর্বমোট ১৯টি মামলার পলাতক আসমী। ১৪ ফেব্রয়ারী বুধবার দুপুর ২টায় শিবপাশা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেনের সংবাদের ভিত্তিতে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই হুমায়ন, এএসআই সুমন সিংহ, নাসিম সহ একদল পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার কমপ্লেক্স এর সামনে অভিযান চালিয়ে বিভিন্ন কৌশলে পুলিশ ডাকাত সর্দারকে আটক করে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ডাকাত সর্দার সাবলু মিয়াকে গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com