বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ১ শিশু নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাহাদির মিয়া নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সে সিএনজি যাত্রী ছিল। এতে আহত হয়েছে আরো ৩ যাত্রী। গতকাল বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার শেওড়াতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মাহাদির মিয়া বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়-গতকাল বিকেলে ওই স্থানে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে (নং ঢাকা মেট্টো চ-১১-৫১৭০৮৯) বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার (নং হবিগঞ্জ থ-১১-০৪৪৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মাহাদির মিয়া নিহত হয়। এ ছাড়া তার মামাসহ অপর ২ যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বাহুবল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com