বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস বিতরন করা হয়। নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, কোঅপ্ট সদস্য মহিতুষ দাশ তালুকদার, প্রধান শিক্ষক প্রভাত ভুষন রায় পিন্ট, মোঃ রুহুল আমিন, লাভলী বেগম, গোপেশ দাশ, সহকারি শিক্ষক কল্যাণী রানী রায়, দৈনিক বিবিয়ানা’র বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কম্পোনেন্ট একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ২০১৬-১৭ অর্থ বছরের উপজেলা পর্যায়ে “ইউপেপ” এর মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় ৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার ও চশমা) বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com