বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি এডঃ আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার স্থানীয় আরডি হল ব্যাডমিন্টন মাঠে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার ফণীভূষণ দাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভূ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হবিগঞ্জ ব্যাডমিন্টন কাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোর্শেদ কামাল। খেলা পরিচালনা করেন হবিগঞ্জ ব্যাডমিন্টন কাবের সিনিয়র সহ-সভাপতি সন্তোষ দেবনাথ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছগির আহমেদ সাজ্জাদ। খেলায় ১ম পুরস্কার ১টি ফ্রিজ ও ২য় পুরস্কার ১টি ২১ ইঞ্চি এলইডি টিভি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com