মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কটিয়াদি বাজার থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। আটকরা হল সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত মরম আলীর পুত্র মর্তুজ আলী ও একই গ্রামের মৃত এরশাদ আলীর পুত্র মাসুম মিয়া। এ ব্যাপারে মামলা দায়ের করে গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com