বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাজকাশারা এলাকায় নবস্থাপিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮টি গ্রামের সমন্বয়ে এবং প্রবাসীদের অর্থায়নে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ের আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি। শুভ উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন জমিদাতা ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর উদ্দিন। মাষ্টার সোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম.এ বাছিত, জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ, ফাউন্ডার সদসস্য আলহাজ্ব নছর উদ্দিন, কুতুব উদ্দিন, কনর মিয়া প্রকাশ বিরাম উদ্দিন, আবুল কাছ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে ৩৭ জন ট্রাষ্টি সদস্য এবং প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু দুই লাখ টাকা, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক সড়ক সংস্কার এবং বাজকাশারা গ্রামের কৃতি সন্তান আব্দুল মুহিত পরিবারের তরফ থেকে ১৬ শতক জমি দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com