বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে এমপি আবু জাহির ॥ এই রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। হবিগঞ্জবাসী এই রায়ে আনন্দিত। হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকায় সাধারণ মানুষের জানমাল সুরা পেয়েছে। আবারো প্রমাণ হয়েছে হবিগঞ্জের মাটি, আওয়মাী লীগের ঘাটি।
গতকাল সারাদিন হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে রায় ঘোষণা হওয়ার পর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে রাতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এ কথাগুলো বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতির মামলায় ৫ বছর সাজা হওয়াই প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়। জনগণ এখন বুঝতে পেরেছে এ দেশে দুর্নীতি করলে বিচার হয়। এই রায়ে প্রমাণ হলো, বাংলাদেশে বিএনপির আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল, তার অবসান হয়েছে।
তিনি বলেন, এ মামলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাগজপত্রে প্রমাণিত হয়েছে, সে জন্যই আজকের এই সাজা। বাংলাদেশে দুর্নীতির যে আখড়া ছিল সেখান থেকে পরিত্রাণ পেয়েছে জাতি।
এমপি আবু জাহির বলেন, এই রায়ের সাথে রাজনৈতিক প্রতিহিংসার কোন সম্পর্ক নেই। রায়ে আবারো প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই বাংলাদেশে আর কেউ দুর্নীতি, হত্যা ও খুন করে পার পাবেন না। তবে দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় এবং মানুষের জানমালের কেউ তি না করতে পারে তার জন্য সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং বিবেদ ভুলে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com