বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইংল্যান্ড প্রবাসী কোহিনুরকে বন্ধনের উদ্যোগে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন “বন্ধন” এর উদ্যোগে মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু ও ইংল্যান্ড প্রবাসী এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম কোহিনুরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৫ ফেব্র“য়ারি হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের স্কাই কুইন রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনানুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান তালুকদার। সদস্য সচিব ডাঃ মোঃ জিতু মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন এডিশনাল পিপি এডঃ সালেহ আহমেদ, তজম্মুল হক চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ ক্ষিতিশ গোপ, আলহাজ্ব কুতুব উদ্দিন, মাস্টার কামরুল আহসান, শেখ আব্দুল কাদির কাজল প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল হাদী চৌধুরী, খসরু নোমান চৌধুরী, এডঃ বিজন বিহারী, সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ফজলে রাব্বি রাসেল, দৈনিক জননীর নির্বাহী সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, সাহিদ মাস্টার, আক্রম আলী, সৈয়দ মুসলেহ উদ্দিন, সফিউল আলম, আব্দুল কুদ্দুছ, গোবিন্দ লাল দাশ, লাল চান দাশ, রতিশ দাশ, হামিদুল হক হারুন, শাহ নেওয়াজ, আওয়াল হোসেন পাভেল, সোহেল মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে বন্ধনের পক্ষ থেকে শহিদুল ইসলাম কোহিনূর ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান লেবুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শহিদুল ইসলাম কোহিনূরকে বন্ধনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বন্ধন সদস্য শিল্পী আক্রাম আলী, শিল্পী সৈয়দ আশিক, মানিক বাউল, আঃ সাহিদ মিয়া। তবলায় ছিলেন ধীরেন্দ্র শুক্ল বৈদ্য। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শহিদুল ইসলাম কোহিনূরের সৌজন্যে বন্ধন সদস্যরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com