বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুঘর্টনা ঘটে। পুলিশ সুত্রে জানাযায়, অলিপুর গামী তানিম তানজিল পরিবহন সিএনজিটি থানার সামনে মহাসড়কে এসে পৌছুলে সিলেট গামী অজ্ঞাত নামা ডিষ্টিক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মরম আলি (২৬) ও আব্দুল মজিদ চালক (২৪) গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এএসআই রুবেল ও এএসআই প্রাণেশ দাশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক  মরম আলিকে মৃত ঘোষনা করে এবং চালক আব্দুল মজিদের অবস্থা আশংকাজনক বলে জানায়। নিহত ব্যক্তি হল-বাহুবল উপজেলার জাঙ্গালীয়া গ্রামের খুরশেদ আলির ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com