বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তিতখাই গ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামে বিজিত রায় (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে তিতখাই গ্রামের পোয়াহাটি এলাকায় বিজিত রায়ের নিজের টিনের ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কানু রায়ের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, বিজিত রায়ের ঘর থেকে দুর্গন্ধ ছড়িযে পড়ে। এতে তার স্বজনসহ প্রতিবেশীদের সন্দেহ হলে বিকেলে লোকজন ঘরের টিনের ফাঁক দিয়ে দেখতে পায় তীরের সাথে ঝুলে আছে বিজিত। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানান, বিজিত রায় ওই বাড়িতে একাই থাকতেন। তার পিতা-মাতা কেউ এখানে থাকতেন না।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক জানান, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com