সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে গ্রামীণ জীবনমানের উন্নতি ঘটেছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নের কারণে গ্রামীণ জীবনমানের উন্নতি ঘটেছে। আওয়ামী লীগ সরকার শহরের সাথে গ্রামের লোকজনের জীবনমানের ব্যবধান কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। বিগত ৯ বছরে এই খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে এই সরকার। যা স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো সরকার করতে পারেনি। গত শনিবার লাখাই আর এন্ড এইচ রোড থেকে উচাইল বাজার সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-লাখাইয়ের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান এমপি আবু জাহির। এ সময় উপস্থিত লোকজন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, লুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, লুকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর জাহির, হাজী মিয়া ধন মিয়া প্রমুখ। উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার জানান, দেড় কিলোমিটার এই রাস্তাটি নির্মাণে ব্যয় হচ্ছে ৭০ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com