সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তিন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরমহামুয়া গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হল, চরহামুয়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র নুর আলী ফকির (৪০), কলিমনগর গ্রামের দরছ উল্লার পুত্র লাভলু মিয়া (৬০) ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলা সদরের উলচাপড়া গ্রামের মালেক মিয়ার পুত্র হোসেন মিয়া (৪০)। সোমবার বিকেলে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এসআই ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজাসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক বেলায়েত হোসেন মাদকসেবী নুর আলী ফকিরকে ৬ মাসের কারাদণ্ড ও অপর দুই জনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com