বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত শুক্রবার গভীররাতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল ওই গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র সদ্দর হোসেন (৫০) ও তাঁর স্ত্রী জাহেদা খাতুন (৪০)।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম গ্রামের কামাল মিয়ার নিকট থেকে মাদক এনে বিক্রি করতো। গতকাল শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com