বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড ঘর পুড়ে ছাই ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে কুয়েত প্রবাসীর একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রহমানের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জ্বলন্ত কয়েল নিয়ে পরিবারের এক শিশু খেলা করছিল। হঠাৎ করে কয়েলের আগুন লেপে ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে কারেন্টের সাথে সংযোগ হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘর ভষ্মিভূত হয়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, শতাধিক মন ধান এবং ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ছুটে গেলেও যোগাযোগের অভাবে ঘটনাস্থলে পৌছুতে পারেনি বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com