বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ১ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রাম যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁওয়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন জংশনে আটকা পড়া যাত্রীরা পড়েন চরম দূর্ভোগে।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে আসার পথে ঘটনাস্থলে আসামাত্র মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com