মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ॥ পার্থ সভাপতি, তুষার সম্পাদক, কৌশিক সাংগঠনিক

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্থানীয় কালিবাড়ী প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। পৌর শাখার সভাপতি পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়ের পরিচালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু, জাতীয় পরিষদ সদস্য এডঃ নলিনী কান্ত রায় নিরু, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা শাখার প্রাক্তন সভাপতি এডঃ অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী ও পৌর শাখার প্রাক্তন সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক স্বপন লাল বনিক। আলোচনায় অংশগ্রহণ করেন- এডঃ শুধাংশু সূত্রধর, বিমল জ্যোতি চক্রবর্তী রঞ্জু, রন্টু পুরকায়স্থ, অমিয় রায়, এডঃ কনকজ্যোতি সেন রাজু, বিপুল রায় প্রমুখ। সম্মেলনে বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলেয়া জাহির কলেজের অধ্য পার্থ প্রতিম দাশকে সভাপতি, এডঃ তুষার কান্তি মোদককে সাধারণ সম্পাদক ও কৌশিক আচার্য্য পায়েলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com