মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের নবগঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা  তারিন বাশার লিমা,কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আলহাজ্ব নছর উদ্দিন,প্রতিষ্ঠাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেম,শাহিন মিয়া,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান,মাষ্টার ছোহেল আহমদ,সহকারী শিক্ষক সজল গোপ,শাহিদুর রহমান,সহকারী শিক্ষিকা গুলশানার বেগম,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মুদাচ্ছির মিয়া,আলাউদ্দিন,অমলিন্দু সূত্রধর,বিশু সুত্রধর, আব্দুর রউপ,বশির মিয়া,শামছু মিয়া,কমরু মিয়া,ছুরত মিয়া,ছালু মিয়া প্রমুখ।  আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com