শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে খাদ্য গুদাম নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি টাকা ব্যয়ে লাখাইয়ে ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্র্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বৃহস্পতিবার দুপুরে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই ভবনটির উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, জ্যোতিশ চন্দ্র পাল, সিরাজুল ইসলাম ও নুরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগ সভাপতি এনামূল হক মামুন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম মাহফুজ, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সাবেক সভাপতি আনফর আলী তালুকদার, বর্তমান সহ সভাপতি সৌকত আকবর, ইউনিয়ন যুবলীগ সভাপতি দেওয়ান মারুফ, সাধারণ সম্পাদক বাবলু, সহ সভাপতি মনীর মোল্লা প্রমুখ।
৩ কোটি টাকা ব্যয়ে এই গুদামটি নির্মাণ করছে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর। এতে লাখাই উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পুরণের পাশাপাশি উপজেলার কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com