শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ৮ মার্চ, ২০১৪
  • ৭২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও আনারস মার্কার সমর্থনে বিভিন্ন গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে সাবেক মেম্বার কালন মিয়ার বাড়িতে কালন মিয়ার সভাপতিত্বে ও আব্দাল মেম্বারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ রইছ মিয়া, মো. আহছান উল্লা, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আব্দুর রহমান, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. মামুন, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, এলাকার নায়েব আলী, আব্দুল আহাদ, আশিক মিয়া, ইসাক মিয়া, আব্দুল আলী, নজরুল, আবদুল আলী, সুমন মিয়া, মহরম আলী, কদর মিয়া, সৈয়দ মোজাম্মেল হোসেন, কাজল মেম্বার, সাজু মেম্বার, জালাল মেম্বার প্রমুখ। এসময় গ্রামের মুরব্বিরা উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম তেঘড়িয়া, কাশিপুর, নছরতপুর, তিতখাই গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com