রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো বলেন, নবীগঞ্জ বাহুবলের প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রীর উন্নয়ন পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। দেশের প্রত্যান্ত এলাকায় বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। আওয়ামী লীগ উন্নয়ন ও ব্যবসায়ী বান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই রাস্তাঘাট, মসজিদ, মাদরাসা, মন্দির, শিক্ষা, বিদ্যুতায়ন সহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার আহবান জানান তিনি। গত রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাজীর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, প্যানেল মেয়র এটিএম সালাম, স্থানীয় ইউপি চেয়য়ারম্যান আশিক মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা। এতে বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী তালুকদার, প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আকলিছ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়বুর রহমান, ইউনিয়ন যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঈনুল হক, ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বিয়ান ও যুব সমাজের কয়েক শতাদিক মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com