সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পৌর এলাকার সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। সোমবার সকালে গানিংপার্ক, ঘাটিয়া, নোয়াহাটি, যশের আব্দাসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে গেলে পূজা কমিটির নেতৃবৃন্দ মেয়র আলহাজ্ব জি কে গউছকে স্বাগত জানান।  পরিদর্শণকালে মেয়র মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপনের পরিবেশ এবং পৌরসভার নাগরিক সেবা নিয়ে মত বিনিময় করেন।
পরে মেয়র আরহাজ্ব জিকে গউছ পিটিআই, উচ্চ বালিকা বিদ্যালয়, হবিগঞ্জ সরকারী মহিলা মহাবিদ্যালয়, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারী কলেজ, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজা মন্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। বৃন্দাবন সরকারী কলেজে পূজার আয়োজকবৃন্দের আমন্ত্রনে মেয়র আলহাজ্ব জি কে গউছ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাতে মেয়র ঘোষপাড়া, মোহনপূরসহ অন্যান্য এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। পূজা মন্ডপগুলো পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সাথে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com