বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের আলোচিত হাজী সামছুদ্দিন হত্যা মামলার আসামী সাজন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের এড়ালিয়াপাড়া গ্রামের আলোচিত হাজী সামছুদ্দিন হত্যা মামলার পলাতক আসামী সাজন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল দুপুরে তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গতকাল বিকেলে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত সাজন মিয়া এড়ালিয়াপাড়া গ্রামের আছান উল্লাহর ছেলে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ এপ্রিল সকালে এড়ালিয়াপাড়া গ্রামের হাজী সামছুদ্দিন ও তার ভাই গউছ মিয়া বাড়ি থেকে গ্যানিংগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সামছুদ্দিন নিহত হন। গুরুতর আহত গউছ মিয়াকে বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরবর্তীতে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পরদিন হাজী সামছুদ্দিনের স্ত্রী রাহেনা আক্তার বাদী হয়ে মিনহাজ উদ্দিন খান লেচুকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে বানিয়াচঙ্গ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com