মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মজুরী কমিশন বাস্তবায়নের দাবীতে শাহজিবাজার রাবার শ্রমিকদের সভা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মজুরী কমিশন বাস্তবায়নের লক্ষ্যে সেক্টর কর্পোরেশন ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বশিউক শাহজিবাজার রাবার বাগানের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের সাধারণ সভা অুনষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগান কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজিবাজার রাবার বাগান শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি আল আমিন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বশিউক সিলেট জোন ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রাবার বাগান শ্রমিক কর্মচারী লীগের সভাপতি জাহের আলী শাহ, সাধারণ সম্পাদক আব্দুল কবির, সিবিএ সাবেক সভাপতি খাদেম বাহার আলী শাহ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, আরব আলী টিএস, আব্দুল হক টিএস, ফজলুল হক, আব্দুল বারেক, রাজু, আব্বাস, হাশেম, গাজীউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মজুরী কমিশন মহার্ঘ ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যে কোন ধরণের আন্দোলনের প্রস্ততি রয়েছে আমাদের। আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সেক্টর কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী বশিউক শাহজিবাজার রাবার বাগানের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, ধর্মঘট এমনকি কর্মবিরতি দিতেও প্রস্তুত বলে হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com