বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মাদক ব্যবসায়ী মিলন কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক ব্যবসায়ী মিলন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই মমিনুল ইসলাম নোয়াপাড়ার স্থানীয় একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার বেজুড়া গ্রামের মিয়া হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে। মিলন মাধবপুর উত্তরাঞ্চলে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যাচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সে অনেক মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, মিলন একটি গাঁজা পাচারের মামলায় এজাহার ভুক্ত আসামী। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে  প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com