শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধুলিয়াখালে পুত্র ও পুত্রবধূর হামলায় মা-মেয়ে আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামে পুত্র ও পুত্রবধূর হামলায় আইয়ুবনেসা (৭০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে তার কন্যা সলিয়া খাতুন (১৮) আহত হয়েছে। মা-মেয়েকে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আইবুননেসার স্বামী আলফু মিয়া ১ বছর আগে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকেই তার পুত্র টেনু মিয়া (৪০) ও পুত্রবধূ আয়েশা বেগম (৩৫) সম্পত্তির জন্য আইবুননেসা ও তার কন্যা সলিয়ার উপর নির্যাতন করে আসছে। তারা বিষয়টি জনপ্রতিনিধিদের অবহিত করলেও কোন প্রতিকার পাননি। গতকাল ওই সময় পুত্র টেনু মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগম বৃদ্ধা আইবুননেসাকে মারধোর করে। এ সময় মাকে রক্ষা করতে মেয়ে সলিয়া এগিয়ে আসলে তাকেও প্রহার করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com