মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে প্রতি বছর এইদিনে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নবীগঞ্জ উপজেলার একমাত্র আলমপুর গ্রামেই প্রায় দেড়শ বছর পূর্ব থেকে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে সমবেত হন। এবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন। ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন দীঘলবাক ইউনিয়নের সেলিম আহমদ ঘোড়ার- কিলিফটন, ২য় স্থান লাভ করে বিশ্বনাথের আশরাফ আহমেদ ঘৌড়ার-পঙ্খিরাজ, ৩য় স্থানে ঘোড়ার নাম উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় সাবেক মেম্বার মছদ্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ২১ইঞ্চি কালার টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১৭ইঞ্চি টেলিভিশন ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি ১৪ ইঞ্চি টেলিভিশন প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com