মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

চুনারুঘাটে চাকুরী জাতীয়করনের দাবীতে মাধ্যমিক স্কুল শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চাকুরী জাতীয়করণের দাবীতে চুনারুঘাটে মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ সামাদ আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ডিসিপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন, পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আমুরোড উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, সাটিয়াজুরী স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহমদে, রানীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, ডিসিপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, শিক্ষক সুজিদ দেব, আব্দুল আজিজ, সাইফুর রহহমান, রাকিব আহমেদ, বসির আহমেদ, নজরুল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ। সভায় বক্তরা অবিলম্বে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবী জানান। অন্যত্র আগামী পহেলা ফেব্র“য়ারী অনুষ্ঠিত এসএসসি পরিবার সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com