রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

উপজেলা পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে হবিগঞ্জের ৪টি উপজেলায় আগামী ২৩ মার্চ নির্বাচন অনুষ্টিত হচ্ছে। ৪টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৬৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। বৃহস্পতিবার ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল। বিকাল ৫টা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলার ১ জন চেয়ারম্যান পদপ্রার্থী আ.শ.ম নজরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আর কোন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার খবর পাওয়া যায়নি। প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ সদরে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যানপদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ৯ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন রয়েছেন। আজমিরীগঞ্জ উপজেলার ১ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com