সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

বাহুবলে ৪র্থ শ্রেণির কর্মচারীর পদমর্যাদার দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ৭২৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বাহুবল উপজেলা শাখার ব্যানারে ৪র্থ শ্রেণির কর্মচারী পদমর্যাদা ও বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বাহুবল মডেল থানার সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মোহিত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ছায়েদ আলী, স্নানঘাট ইউনিয়নের দফাদার আরফাত উল্লা, তাহির মিয়া, মমিনা আক্তার, পুটিজুরী ইউনিয়নের দফাদার নূরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল মন্নান, শিপ্রা রাণী, সাতকাপন ইউনিয়নের দফাদার হিরেন্দ্র দেব নাথ, মকলিছ মিয়া, হিরা মিয়া, সাহেনা আক্তার, বাহুবল ইউনিয়নের দফাদার মহেন্দ্র পাল, নরেশ সরকার, আরব আলী, মরম আলী, মানিক মিয়া, আবুল কাসেম রুয়েল, পারভিন আক্তার, রাবিয়া খাতুন, মঙ্গলা রাণী পাল, লামাতাশি ইউনিয়নের দফাদার তাজুল ইসলাম, নাছির উদ্দিন, মিরপুর ইউনিয়নের দফাদার মুসলিম উদ্দিন, দিলীপ বৈদ্য, আবু বক্কর সিদ্দিকী, ভাদেশ্বর ইউনিয়নের দফাদার নিখিল দেব, আফতাব আলী, মহন তেলী, আব্দুল শহিদ প্রমুখ।
স্মারক লিপিতে বলা হয় বর্তমানে গ্রাম পুলিশ সদস্যগণকে মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। তাও আবার ২/৩ মাস পর পর প্রদান করা হয়। বর্তমান দ্রব্য মূল্যের বাজারে এই অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অথচ গ্রামীণ আইন শৃংখলা রক্ষা, দিন রাত ইউনিয়ন পরিষদ পাহাড়া, রাতে পাহাড়া দেওয়ার সময় দুস্কৃতিকারীদের আক্রমণ মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে চাকুরি করতে হয়। সরকারি, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন নিয়মিতই করতে হচ্ছে গ্রাম পুলিশ সদস্যদের। নামমাত্র সরকারি চাকুরিজীবি হলেও কোন ধরণের সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি না। ১৯৬৮ সালে গ্রাম পুলিশ বাহিনীর জন্য ১০০ টাকা বেতন স্কেল প্রদানের নির্দেশ হলেও অদ্যাবধি পর্যন্ত এর কার্যকারিতার মুখ দেখেনি। এ অবস্থায় আমাদের বেঁচে থাকার স্বার্থে নূন্যতম দাবি ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারিদের ন্যায় জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com