বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ৮শ পিস ইয়াবাহসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকা থেকে শীর্ষ মাদক বিক্রেতা দস্তগীর (৩০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে উপজেলার পুরাইকলা গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
শনিবার বিকেলে ডিবির ওসির শাহ আলম ও এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
অপর দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর বাসস্ট্যান্ড থেকে হায়াত আলী (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার গভীররাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হায়াত আলী উপজেলার শিদরপুর গ্রামের শওকত আলীর পুত্র।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় হায়াত আলীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com