মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার ॥ নিহত মিনারের বিরুদ্ধে দিরাই থানায় ডাকাতিসহ ৫টি মামলা ছিল

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ৬ দিন পর আজমিরীগঞ্জের কুশিয়ারা নদী থেকে দিরাইয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পাহাড়পুর এলাকার লোকজন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়। এসআই দুর্গা দাশের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মিনার উদ্দিন (৩০) কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লার পুত্র। মিনারের বড় ভাই সালা উদ্দিন জানান, মিনার কৃষি কাজ করতো। গত শুক্রবার সে বাড়ি থেকে বাজারে যাবার কথা বলে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন শনিবার দিরাই থানায় জিডি করেন। তিনি আরও জানান, তার ভাইকে দুর্বৃত্তরা খুন করে নদীতে ফেলে গেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে তার ভাইয়ের জিম্মায় লাশ দেয়া হয়। তিনি আরও জানান, লাশ আজমিরীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেলেও মামলা হবে দিরাই থানায়। দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহত মিনারের বিরুদ্ধে দিরাই থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com