শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক নির্বাচনে ফারুক ও হুমায়ূনের ব্যাপক প্রচারনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২০ মার্চ এ নির্বাচনকে ঘিরে ১টি পদের জন্য মাত্র ২ জন প্রার্থী হলেও থেমে নেই তাদের প্রচার প্রচারনা। যেখানেই ধর্মীয় বিভিন্ন অনুষ্টান হচ্ছে সেখানেই প্রার্থীরা গিয়ে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট ও দোয়া, আশীর্বাদ প্রার্থনা  করছেন। এলাকা পরিচালক পদে প্রার্থী ২ জনের মধ্যে ৩ বারের নির্বাচিত এলাকা পরিচালনক এডঃ ফারুক আহমদ(বাল্ব) ও তরুন সমাজকর্মী হমায়ুন কবীর (ছাতা) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। ২ নং বড় ভাকৈর পূর্ব, ৭ নং করগাও, ৮ নং নবীগঞ্জ সদর, ৯ নং বাউসা, ১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভা এলাকাসহ এ নির্বাচনে মোট ভোটার হলেন ৫ হাজার ৭শত ৭৮ জন। ৩ বছর মেয়াদী এ পরিচালক পদের নির্বাচিত প্রতিনিধি কে হবেন তা এখন ভোটারদের মুখে মুখে আলোচনা হচ্ছে। নির্বাচনে প্রার্থীর সংখ্যা অন্যান্য নির্বাচনের চেয়ে  কম হলেও ভোটার এবং প্রার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার যেমন কমতি নেই তেমনি সমান তালে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তারা। তাই আগামী নির্বাচনে ভোটারদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে কে হচ্ছেন আগামী দিনের প্রতিনিধি তা দেখার অপেক্ষায় রয়েছেন এলাকার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com