শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌরসভার মাঠ প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডঃ নুরুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম শরীফ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি আরিফে রব্বানী টিটু, মুখলেছুর রহমান ফয়সল, হোসাইন মোঃ রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন।
আলোচনা সভা শেষে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে এক বিশাল র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com