বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিনের নিকট ৫ লাখ টাকা চাদা দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বারের সাবেক প্রেসিডেডন্ট ও নির্মান ব্রিকস ফিল্ডের মালিক শাহাব উদ্দিন আহমেদের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাদা দাবি করেছে এক অজ্ঞাত ব্যক্তি। ৫ লাখ টাকা চাদা না দিলে অন্যথায় প্রান নাশের তাকে হত্যার হুমকি দেয়। ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে নিজের জীবনে নিরাপত্তা চেয়ে শাহাব উদ্দিন আহমেদ গত মঙ্গলবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেন।
জিডিতে তিনি উল্লেখ্য করেন, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় তার মোবাইল ফোন নং-০১৭১১৩৪৫১৪৪ নাম্বারটি তে অজ্ঞাত নামা ব্যক্তি ০১৭১১৯৭৩৪৮৮ নাম্বার থেকে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষা গালমন্দ করে। এক পর্যায়ে প্রাননাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাদা দাবি করে। এতে তিনি চরম নিরাপত্তহীনতা ভোগছেন। তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে অবশেষে হবিগঞ্জ সদর মডেল থানা সাধারণ ডাইরী করেন। এদিকে এঘটনাটি ব্যবসায়ীদের মধ্যে জানাজানি হলে ক্ষোভ সৃষ্টি হয়। ব্যবসায়ীরা হুমকি দাতাকে যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com