শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন আফজল সভাপতি, মইনুল সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াতের পর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সকলের স্বতস্ফুর্ত সম্মতিতে বার্ষিক প্রতিবেদন অনুমোদিত হয়। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১৮-১৯ সেশনের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ ও ছিদ্দিকুর রহমান। সভাপতি পদে আ.স.ম আফজল আলী রুস্তম, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান, দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য এডঃ হুমায়ুন কবীর সৈকত, সৈয়দ আজিজুর রহমান (ছয়ফুর), এ.কে এম ফজলুল হক চৌধুরী সেলিম। নির্বাচন পরবর্তি সময়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, শায়েস্তাগঞ্জ (দাউদনগর বাজার) ব্যকস সভাপতি মোঃ করম আলী, সৈয়দ অলিউর রহমান ও প্রেসক্লাবের আজীবন সদস্য অমিয় চক্রবর্তীসহ প্রেসক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com