বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশের ধাওয়া খেয়ে নবীগঞ্জের মুছা আত্মগোপনে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৮৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের সোহান আহমদ মুছা পুলিশের ধাওয়া খেয়ে আত্মগোপনে। এদিকে বাড়িঘর ভাংচুর, লুটপাট করার দায়ে মুছাসহ ৪ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেছেন তার চাচা নিজাম উদ্দিন। এছাড়া পুলিশ সোহান আহমদ মুছাকে গ্রেফতারে নানা স্থানে হানা দিচ্ছে। কিন্তু তার কোন সন্ধান পাচ্ছেনা। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে। বুধবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশের ঝটিকা অভিযানে অল্পের জন্য পালিয়ে যায় মুছা। গতকাল বুধবার রাতে মুছা’র চাচা নিজাম উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
গত বুধবার সকালে মুছা তার চাচা নিজাম উদ্দিনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর করে লুটপাট করে। তাঁর হাতে আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র থাকায় স্থানীয় লোকজন এগিয়ে আসতে সাহস পায়নি। এছাড়া সোহান আহমদ মুছার বাড়িতে বিপুল পরিমান চোরাই মটর সাইকেল মজুদ রয়েছে বলে গোপন সুত্রে জানাগেছে। স্থানীয় লোকজন উক্ত চোরাই মটর সাইকেলগুলো পুলিশের হেফাজতে উদ্ধার করে নিয়ে আসার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com