বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ জীবনের বিরুদ্ধে ফের পুলিশ এসল্ট মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের বিরুদ্ধে ফের পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বিশৃংখলা সৃষ্টি ও পুলিশ এসল্ট এর অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ডাঃ জীবনসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ।
উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরার সময় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর ঢাকার রমনা থানায় পুলিশ বাদী হয়ে ডাঃ জীবনসহ বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ। ২৭ তারিখের মামলা নিয়ে মোট ৩টি মামলার আসামী করা হয় ডাঃ জীবনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com