বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামী লীগের বিজয়ী দুই চেয়ারম্যানকে আতাউর রহমান সেলিমের অভিনন্দন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৭২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুখলেছ মিয়া ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়াকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হবিগঞ্জের মানুষ ভোটের মাধ্যমে এই জেলাকে দেশরতœ শেখ হাসিনার নিকট ২য় গোপালগঞ্জ হিসাবে পরিচিত করেছে। এবারো শায়েস্তাগঞ্জ উপজেলার এই দুই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে তারা সেই ধারা অব্যাহত রেখেছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করায় তিনি সকল জনগণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, এই রায় প্রমাণ করেছে জনগণ শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে তার সাথে আছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে তারা সন্তুষ্ট হয়ে নৌকায় রায় প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com