বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আইনশৃঙ্খলা সভায় এমপি আবু জাহির ॥ মাদক নির্মুলে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদক নির্মুলে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবকদেরকে যুব শক্তিতে রূপান্তর করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। তাই সমাজকে চিরতরে মাদকমুক্ত করতে হবে। সে ক্ষেত্রে হবিগঞ্জের পুলিশকে আরো কঠোর হতে হবে।
হবিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খন্দকারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com