মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইসলামিক ফাউণ্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে একজনকে প্রাক প্রাথমিক ও ৭ জনকে সহজ কোরআন শিক্ষার শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা কার্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আগামী শিক্ষাবর্ষে উপজেলার একটি প্রাক প্রাথমিক ও ৭টি সহজ কোরআন শিক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
গতকাল বুধবার সকাল উপজেলা সভাকক্ষে উল্লেখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাক-প্রাথমিকের একটি পদে ১৩ জন ও সহজ কোরনআন শিক্ষার ৭টি পদে ৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাক-প্রাথমিকের একটি পদে ৩ জন ও কোরআন শিক্ষায় ৭টি পদে ২৪ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন বাহুবলের কেন্দ্র/শিক্ষক নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নিয়োগ প্রক্রিয়াটি পৃথকভাবে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ ও বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com