শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বর্তমান সরকার সব সময় শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে-এমপি বাবু

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষাই জাতির মেরুদন্ড। এজন্য বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি গতকাল মঙ্গলবার বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আলী হাছান লিটন এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মান্নান খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাওছার আহমেদ, আউশকান্দি দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, বাউসা বায়তুন নূর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী তৈয়ব উল্লা, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী শাহ নূর মিয়া, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মনসুর আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন ৫ম শ্রেণির ছাত্রী হাসনা আক্তার, গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধু সুধন ভট্রাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান কামাল। উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক নবীগঞ্জ বাজার রাজা কমপ্লেক্সের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ছুরুক মিয়া, বাউসা যুব সংঘের উপদেষ্ঠা বাছিতুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ রুহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলী সবুজ, বাউসা আয়ান ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আলমগীর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাউসা গ্রামের বিশিষ্ঠ মুরুব্বী হাজী আব্দুল মতিন, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান সোহাগ, তোফাজ্জল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আফনান খাঁন, মুরাদ খাঁন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ফাতেমা চৌধুরী, অভিভাবক সদস্য ফাহিমা আক্তার, গীতা রানী রায়। অনুষ্ঠানে এমপি মুনিম চৌধুরী বাবু বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৬০ হাজার টাকা, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ৪০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। পরে অতিথিদেরকেক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মান্নান খাঁন বিগত ৫ বছর যাবত বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন্নে অনুদান ও কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার দিয়ে আসছেন। তিনি আগামীতেও বিদ্যালয়ের উন্নয়নে আরো বেশি অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও প্রতি বৎসর বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী মান্নান খাঁন এর সার্বিক সহযোগিতায় কৃতি ছাত্রছাত্রী ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com