বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ডকলেজের কৃতিত্ব মেধা তালিকায় ৯টি বৃত্তি লাভ

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৩৭৮ বা পড়া হয়েছে

বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে উপজেলার মধ্যে অত্র স্কুলের ৯জন ছাত্রছাত্রী বৃত্তিলাভ করে কৃতিত্বের সাক্ষর রেখেছে। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলো, দুলু মিয়া, রাজু দাশ, জাবেদুর রহমান সোহান, সাবের হোসেন, হনুফা আক্তার, তাসলিমা আক্তার, ইমা বেগম, জান্নাতুল ফেরদৌস জেমিমা ও শাহেনা আক্তার। মেধা তালিকায় বৃত্তিলাভ করে বিদ্যালয়ের সুনাম অর্জন করায় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থকে অদ্যবধি কৃতিত্বের স্বাক্ষর রেখে বানিয়াচং উপজেলার মধ্যে সুনামের সাথে ভাল ফলাফল করে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষায়ও বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ভাল ফলাফল করেছে। ভবিষ্যতেও ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন অত্র স্কুল এন্ড কলেজ এর শিক্ষকসহ গভর্ণি বডির নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com