বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন-বাহুবল উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র সুজন মিয়া (২৫) ও একই উপজেলার আব্দানারায়ণ গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র কামাল মিয়া (৩৫)।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরচড় বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আহসান হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউম্দা ইউনিয়নের বড়চর বাজারের একটি দোকানের সামনে অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে ৫শ পিস ইয়াবাসহ দুই  মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com