বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ যুব গেমস এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমস ২০১৮ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমস এ বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী ও পরিচালনা করেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন খেলোয়ার কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু, মাধবপুর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকুমল রায়। এতে বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক বদরুল আলম, শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী সাহেদ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, হুমায়ুন খান, মঈনুদ্দিন তালুকদার সাচ্চু, মাকসুদুর রহমান উজ্জল, রাসেল চৌধুরী, এনএম ফজলে রাব্বী রাসেল, সাইফুল ইসলাম, ওহি দেওয়ান চৌধুরী, আনোয়ার আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com