শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা। রবিবার সকালে পৌরভবনের সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ টিএলসিসি’র সভার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন হবিগঞ্জ পৌরসভা শত প্রতিকুলতার মাঝেও তার কর্মকান্ড সাফল্যের সাথে পরিচালনা করার কারনে ইউজিআইআইপি-তে টিকে রয়েছে। এর জন্য পৌরসভাকে প্রকল্পের সকল শর্তাবলী পুরন করে চলতে হচ্ছে। পৌর এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচেছ সেগুলোর মান যথাযথ বজায় রাখতে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। মেয়র বলেন টিএলসিসি’র সকল সদস্যের মূল্যবান মতামত ও পরামর্শের ভিত্তিতে পৌরপরিষদে সিদ্ধান্ত গৃহীত হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পৌরসভার কর্মকান্ড পরিচালনা করার উপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, অর্পনা পাল, টিএলসিসি সদস্য ফনীভূষন দাস, মোঃ হাবিবুর রহমান, এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আলমগীর খান, এডভোকেট এসএম আলী আজগর, এডভোকেট মোঃ নূরুল ইসলাম, সৈয়দা লাভলী সুলতানাসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com