বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে শ্রমিকের প্রাণহানী

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজারে রাবার বাগানে কাজ করতে এক শ্রমিকের প্রাণহানী ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো চার শ্রমিক। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম আমিনুল ইসলাম (৩০)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আমিনুলসহ আরো কয়েকজন শ্রমিক শরিফাবাদ থেকে একটি সিএনজি নিয়ে তাদের কর্মস্থল শহাজীবাজার রাবার বাগানে যাচ্ছিলেন। সকাল ১১ টার দিকে সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ৫ সিএনজি যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর আমিনুলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com