বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের আমিরখানি সেনপাড়া গ্রামে তাসলিমা আক্তার (১৮) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আমির উদ্দিনের কন্যা। শনিবার সকালে বানিয়াচং থানার এসআই সাইফুল হোসেনের নেতৃত্বে পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তাসলিমার পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে খাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়ে তাসলিমা। এর কিছুক্ষণ পর ঘরের তীরের সাথে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেননি তাসলিমার পরিবার। শনিবার বিকেলে ময়নাতদন্তের পর তাসলিমার লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com