বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৪১ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ৪১ লক্ষ টাকা ব্যয়ে ৬৩৫ কিলোমিটার পারাগাঁও সহ সাত মহল্লার রাস্তা পাকা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান। গতকাল শনিবার বিকাল ৩ ঘটিকা বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের রাস্তা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষ্যে সাত মহল্লার সর্দার হাজী সুরুজ উল্লা সাহেব সভাপতিত্বে ও যুবলীগ নেতা খোকন মিয়ার পরিচালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন, আজ এই এলাকা উন্নত এলাকায় পরিণত হয়েছে। এ সব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকার থাকার কারণে। তিনি বলেন, আমি বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন করেছি, স্বাধীনতার পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি।
বক্তারা এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে উন্নয়নের রূপকার বলে আখ্যায়িত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে তাকে পূনরায় এমপি নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমদ, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিক্ষক বিপুল ভূষণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল বাহার খান, সদস্য সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, আব্দুল কদ্দুছ শামীম, এরশাদ আলী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, মোন্তকিম বিশ্বাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া, প্রচার সম্পাদক মাহমুদ আখঞ্জী, আজিজুর রহমান খেলু, ছুবেদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সহ-সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক আবু আশরাফ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন চৌধুরী, মামুন খান, আবিদ, এস এম সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা কদ্দুছ মিয়া, ফরিদ মিয়া, ছামীর আলী, মোতাব্বির চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। কোরআন তেলোয়ত করেন মওলানা জিয়াউর রহমান গীতা পাঠ করেন শিক্ষক বিপুল ভূষণ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com