বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ নিয়ামুল সভাপতি, মাহবুবুল সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৯১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ মোঃ নিয়ামুল হক, তিনি ১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হাজ্বী আব্দুল মতিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাজ্বী তালেব হোসেন তিনি ৩৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওলাদ হোসেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুল আলম (সুমন) তিনি ২ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইয়াওর আলী সিকদার। সহ-সম্পাদক পদে মোঃ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল খালিক ও প্রচার সম্পাদক পদে সোফায়েল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে রাকিব হোসেন (গাজী), সাহেব আলীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে ৩৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। এছাড়া কার্যকরি কমিটির সদস্য পদে হীরা লাল সরকার, আল-আমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচন পর্যবেক্ষণ করেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, জয়েন্ট সেক্রেটারী ফেরদৌস আহমেদ, আহ্বায়ক (হবিগঞ্জ-নবীগঞ্জ) মোঃ জুয়েল মিয়া, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মলাই মিয়া, সাধারণ সম্পাদক সজিব আলী প্রমুখ নেতৃবৃন্দ। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইয়াওর মিয়া ও নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ৩নং ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, মিজানুর রহমান নিলু, রন্জু দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com