শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ভিটামিন এ প্লাসের দ্বিতীয় রাউন্ডের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইপিআই টেকনোলোজিষ্ট অর্জিত দাশের উপস্থাপনায় ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না। এছাড়া অফিস সহকারী গনিউর রহমান রাসেল সহ স্বাস্থ্য সহকারী ও হাসপাতালের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এপ্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এবার সমগ্র উপজেলায় ৩২৫টি অস্থায়ী কেন্দ্র, ৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৬৫৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ৮০৪৫ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৫০১৬০ জন শিশুকে দিনব্যাপী এপ্লাস ভিটামিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান। সর্বোপরি সারা দিনব্যাপী এপ্লাস ক্যাম্পেইন সফল করার জন্য উপস্থিত সবাই তাদের বক্তব্যে তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com